গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য রক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে অব. অতিরিক্ত সচিব মো: কফিল উদ্দিনকে সভাপতি এবং গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান লায়ন্স মো: আবুল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনায় অভিজ্ঞ ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা:
সভাপতি ও সহ-সভাপতি:
সভাপতি: মো: কফিল উদ্দিন (অব. অতিরিক্ত সচিব)
সিনিয়র সহ-সভাপতি: মো: আনোয়ার ইমাম (জয়েন্ট সেক্রেটারী, এলজিআরডি)
সহ-সভাপতি: মো: ফারুক হোসেন (যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক)
সাধারণ সম্পাদক: লায়ন্স মো: আবুল হোসেন (চেয়ারম্যান, গাইবান্ধা গ্রুপ)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো: শাহীন প্রধান (প্রতিষ্ঠাতা, জুম বাংলাদেশ)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো: আশরাফুল ইসলাম সরকার (চাকুরি, পদ্মা ডায়াগনস্টিক)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো: শরিফুল ইসলাম সুমন (চিফ অপারেটিং অফিসার, এম্পেরোর সিকিউরিটি লি.)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো: রুহুল আমিন সরকার (ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স লি.)
সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক:
সাংগঠনিক সম্পাদক: মো: ফয়জুল ইসলাম (সাংবাদিক)
সহ-সাংগঠনিক : সাইফুল ইসলাম (স্টাফ রিপোর্টার, নাগরিক টিভি)
সহ-সাংগঠনিক (সুন্দরগঞ্জ): আবদুর রউফ (চাকুরী, লায়ন্স হসপিটাল)
সহ-সাংগঠনিক (সদর): ইঞ্জিনিয়ার মেহেদী হাসান (হেড অব কর্পোরেট বিজনেস, ট্রান্সকো ইঞ্জিনিয়ার্স)
সহ-সাংগঠনিক (সাদুল্লাপুর): মো: খায়রুল ইসলাম আকন্দ (সাংবাদিক)
সহ-সাংগঠনিক (ফুলছড়ি): হালাস চৌধুরী (হেড অব ইংলিশ ডিপার্টমেন্ট, মিরপুর ক্যাডেট কোচিং)
সহ-সাংগঠনিক (সাঘাটা): আহমেদ কবিরুল ইসলাম
সহ-সাংগঠনিক (পলাশবাড়ী): মো: সুজন মিয়া (ম্যানেজার, সিঙ্গার লি., কলাবাগান শাখা)
সহ-সাংগঠনিক (গোবিন্দগঞ্জ): লায়ন ছামিউল আলম রাসু (ব্যবসায়ী)
বিষয়ভিত্তিক সম্পাদক:
অর্থ সম্পাদক: মো: সাইফুল ইসলাম (সেকশন অফিসার, এনসিটিবি)
দপ্তর সম্পাদক: মো: সাদেকুল ইসলাম(আইটি এক্সিকিউটিভ, তাকধুম লি.)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: হযরত আলী শিমুল
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: রঞ্জুমিয়া (জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর)
আইন বিষয়ক সম্পাদক: মো: সোহেল রানা (এডভোকেট)
সাংস্কৃতিক সম্পাদক: গোলেনুর রুপা (প্রেজেন্টার, এশিয়ান টিভি)
সমাজকল্যাণ সম্পাদক: মো: আব্দুর রহিম
নারী বিষয়ক সম্পাদক: মোছা: রোকসানা হাসান (সাব-অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
নির্বাহী সদস্য:
নির্বাহী সদস্য: খন্দকার আব্দুল্লাহেল কাফি (পরিচালক, অরনেট গ্রুপ)
নির্বাহী সদস্য: শামসুজ্জোহা (ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ)
নির্বাহী সদস্য: গিয়াস উদ্দিন বুলবুল (এড ফার্ম)
নির্বাহী সদস্য: এনামুল হক (ট্রাভেল এজেন্সী ব্যবসায়ী)
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি ‘ভালোবাসি গাইবান্ধা’-র মাধ্যমে জেলার মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

