বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ‘র আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধি কর্মসূচির আওতায় ৩০দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ১০জন যুবনারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

বিজ্ঞাপন

গতকাল ঈদগাহ আবাসিক এলাকাস্থ এডিপি কার্যালয় দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট কো-অডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধি,কর্মসূচির আওতায় এক মাস ব্যাপী দর্জি সেলাই প্রশিক্ষন শেষে ১০জন প্রশিক্ষন প্রাপ্ত যুব নারীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি ইউএনও সদর তমালিকা পাল বলেন ওয়ার্ল্ড ভিশন যুব নারীদের প্রশিক্ষন দিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধি করাতে তারা স্বনির্ভর হবে। তাদের অর্থনৈতিক মুক্তি যেমন আসবে ঠিক তেমনি ভাবে তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। প্রশিক্ষণ প্রাপ্ত ২জন যুব নারী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন আমাদের আত্মনির্ভরশীল হতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন বলেন, ১০ জন যুবনারীর জন্য এক মাস ব্যাপী সেলাই প্রশিক্ষন দিতে এবং তাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হলো যাতে তারা নিজ উদ্যোগে আয়মুখী জীবিকা গড়ে তুলতে পারে।

ইউএনও তমালিকা পাল আরো বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গঠনে এই প্রশিক্ষন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা।

পড়ুন : এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন