বিজ্ঞাপন

সুনামগঞ্জ দিরাইয়ে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ

সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশে বলা হয়েছে, দিরাই থানার অফিসার ইনচার্জের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড ও তৎসংলগ্ন এলাকা।

‎এ সময় এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা আদেশে সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন