বিজ্ঞাপন

কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় সিরাপ, ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ লাখ ২৮হাজার ৬’শ ৯০টাকা।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির একটি টহল দল জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের সিজার মূল্য ২০হাজার টাকা।

এছাড়া, প্রাগপুর বিওপির আরেকটি টহল দল প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১’শ ৫৮প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত দ্রব্যের সিজার মূল্য ৩লাখ ৮হাজার ৬’শ ৯০টাকা।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন