বিজ্ঞাপন

যান্ত্রিক ত্রুটি নিয়ে রোমে আটকে থাকা বিমান যাত্রীদের নিয়ে দুপুরে ঢাকায় পৌঁছাবে

ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৩০৬) ত্রুটিমুক্ত হয়ে আজ রবিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম।

বিজ্ঞাপন

রোববার সকালে এক বার্তায় তিনি বলেন, ‘রোম থেকে ফ্লাইটটি ইনশাআল্লাহ বাংলাদেশ টাইম বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে রোমে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্রে জানা যায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়। রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।

গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পড়ুন : আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন