বিজ্ঞাপন

সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিং ভেঙে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা ১১টা পর্যন্ত ট্রাকটি সেতুর ওপর বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকলেও যান চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। জাউয়াবাজার এলাকায় বোকা নদীর সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর বাঁ পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বিকট শব্দে রেলিং ভেঙে ট্রাকটি সেতুর ডান পাশে গিয়ে ঝুলে পড়ে।

‎দুর্ঘটনার পর ট্রাকটির প্রায় অর্ধেক অংশ সেতুর বাইরে চলে যায়। অপর অর্ধেক অংশ সেতুর ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে থাকায় ট্রাকটি নদীতে পড়ে যায়নি। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলতে দেখেন। তাঁর ভাষ্য, ট্রাকটি খালি থাকায় কোনোভাবে আটকে আছে; এটি বোঝাই থাকলে সরাসরি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

‎জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর থেকে ট্রাকটির চালক পলাতক রয়েছেন। তবে সেতুর ওপর পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর ওপর ঝুলে থাকা ডাম্প ট্রাকটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। দ্রুত ট্রাকটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

‎এদিকে, গুরুত্বপূর্ণ এই সড়কের সেতুতে এভাবে একটি ভারী যানবাহন ঝুলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন