২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে এ ফল ঘোষণা করা হয়। এবারের পাশের হার ৬২.২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
ঢাকা শিক্ষাবোর্ডে পাশের হার ৭১.৬৩ শতাংশ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ৫৯.৪৮ শতাংশ। সিলেট শিক্ষাবোর্ডে ৫৮.৩৩ শতাংশ। কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬৫.৪২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
পড়ুন: ইরান যুদ্ধের পর অস্ত্রের মজুত, উৎপাদন বাড়ানোর নির্দেশ পেন্টাগনের
আর/


