বিজ্ঞাপন

মাদকের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্যকেও ছাড় দেওয়া হবে না: খুলনা রেঞ্জ ডিআইজি

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

সভায় তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। জেলার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান রেঞ্জ ডিআইজি।

মতবিনিময় সভায় জেলার যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার আশ্বাস দেন তিনি।
এ সময় সাংবাদিকরা মাদক, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, চোর চক্র এবং সড়কে যানবাহনের নিরাপত্তাসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিকারের দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন