বিজ্ঞাপন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান জানান, ১ হাজার ৩৪৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ০২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৩২ হাজার ৬৭৭ জন, মানবিক বিভাগে ২৫ হাজার ৩৫০ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী পাশ করেছে। এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ প্রাপ্ত ছেলে ২৬ হাজার ২১জন এবং মেয়ে ৩ হাজার ৭৯ জন।
শিক্ষাবোর্ডের অধিনে জামালপুর জেলায় ৫৫ দশমিক ৬০ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ। শিক্ষাবোর্ডে পাশের হারে গত ৫ বছরের মধ্যে এবারের পাশের হার সবচেয়ে কম। গতবার পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৭৮ জন।

বিজ্ঞাপন

পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন