বিজ্ঞাপন

পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে ফূর্তি করার সময় মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক ও নারী নিয়ে ফূর্তির সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ৯ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ট্রলার নৌ পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, পাড়াগাঁয়ের বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি, রাসেল মিয়া, জামাল পুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর, নৃত্যশিল্পি চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত,স্বপ্নাসহ মোট ২০ জন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে মাদক নিয়ে ফূর্তি করছিলো। এসময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম তাসকার্ড, নৃত্যশিল্পি পরিচয়ে অসামাজিক কাজে দেহ ব্যবসার অভিযোগে ৭ জন নারীকে গ্রেফতার করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করি। সেখানে ধৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন তিনি।

পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন