বিজ্ঞাপন

মাইজচর ইউনিয়নে আলোচনায় মৎস্যজীবী দল নেতা সুমন মুন্সী

আসন্ন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাইজচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সুমন মুন্সী।

বিজ্ঞাপন

ইউনিয়ন জুড়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে তার নাম। মাঠপর্যায়ের জনমত ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। খেটে খাওয়া মানুষ, কৃষক ও স্থানীয় জেলে সম্প্রদায়ের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছেন।

এলাকাবাসীর মতে, তরুণ ও প্রতিশ্রুতিশীল এই রাজনীতিক সাধারণ মানুষের সুখে-দুঃখে যেভাবে পাশে থাকেন, তা সত্যিই প্রশংসনীয়। মাইজচর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, রাস্তাঘাটের সংস্কার এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে সুমন মুন্সীর বিকল্প ভাবছেন না অনেকেই।

নিজের প্রার্থিতা ও এলাকার মানুষের ভালোবাসার বিষয়ে সুমন মুন্সী বলেন, আমি রাজনীতির মূল লক্ষ্যই মনে করি মানুষের সেবা করা। মাইজচর ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দল যদি আমাকে মূল্যায়ন করে এবং এলাকার সর্বস্তরের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে মাইজচরকে একটি আধুনিক, বৈষম্যহীন ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি নিরলস কাজ করে যাব।

বর্তমানে সুমন মুন্সীর সমর্থনে মাইজচরের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় চলছে গণসংযোগ ও উঠান বৈঠক। স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মহল মনে করছেন, তরুণ এই নেতার ওপর সাধারণ মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তা নির্বাচনের মাঠে তাকে অনেকটাই এগিয়ে রাখবে।

পড়ুন:সিলেটে সড়কে আবারও প্রাণহানী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন