বিজ্ঞাপন

চরফ্যাশনে পাশের হারে এগিয়ে মাদ্রাসা, পিছিয়ে গেছে স্কুল

সদ্য প্রকাশিত এসএসসি ফলাফলে পাশের হারে চরফ্যাশনে এগিয়ে গেছে মাদ্রাসা,পিছিয়ে গেছে স্কুল। এইবছর উপজেলায় সর্বমোট ১২৮টি প্রতিষ্ঠানের ৬,৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩,৬২২ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৮২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি (সাধারণ) শাখায় ৫৮টি প্রতিষ্ঠানের মোট ৩,৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৭৬ জন উত্তীর্ণ হয়েছে, যার পাসের হার ৪৭.২৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। এই পরীক্ষায় কেন্দ্রভিত্তিক ফলাফলে চরফ্যাশন টি বি কেন্দ্রে ৫৩.০৪% পাসের হারসহ ১৭ জন জিপিএ-৫, চরফ্যাশন টাউন কেন্দ্রে ৬৬.৭৫% পাসের হারসহ ২১ জন জিপিএ-৫, শশীভূষণ কেন্দ্রে ৩৪.৫৬% পাসের হারসহ ১ জন জিপিএ-৫, দুলারহাট কেন্দ্রে ৪১.২০% পাসের হারসহ ২ জন জিপিএ-৫, চরআইচা কেন্দ্রে ৩৮.১০% পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৪৬.৭০% পাসের হারসহ ৩ জন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, এই বছর বরিশাল বোর্ডে সার্বিক পাসের হার ছিল ৬০.৩৫%।

​দাখিল (মাদ্রাসা) শাখায় ৬৭টি প্রতিষ্ঠানের মোট ২,৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮০৩ জন শিক্ষার্থী পাস করেছে, যার পাসের হার ৬৮.৮৬% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। কেন্দ্রভিত্তিক ফলাফলের মধ্যে চরফ্যাশন কারামতিয়া কেন্দ্রে ৬৫.৫০% পাসের হারসহ ৩ জন জিপিএ-৫, নুরাবাদ কেন্দ্রে ৭২.৮৮% পাসের হার, শশীভূষণ কেন্দ্রে ৭৭.০২% পাসের হারসহ ১ জন জিপিএ-৫, আবু বকরপুর কেন্দ্রে ৭০.০২% পাসের হারসহ ২ জন জিপিএ-৫, দক্ষিণ আইচা কেন্দ্রে ৭১.৩৪% পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৫৫.০৭% পাসের হার অর্জিত হয়েছে। এই বছর মাদ্রাসা বোর্ডে সার্বিক পাসের হার ৫৫.৪৯%।

​কারিগরি (ভোকেশনাল) শাখায় চরফ্যাশন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। এখানে পাসের হার ৩৯.০৯% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। উল্লেখ্য, কারিগরি বোর্ডে সার্বিক পাসের হার ৫৮.২০%।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন