আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের লড়াইয়ে শীর্ষ আট র্যাঙ্কিংয়ের নয়টি দলের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের পর শীর্ষ আট র্যাঙ্কিংধারী দল বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে, সেরা আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানের দলও সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। যোগ্যতা অর্জনের এই শেষ জায়গাটিতে আছে বাংলাদেশ। তারা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দেবে।
১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ তারিখের আগে দুটি ওয়ানডে রয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচ জিতলেও ৯ নম্বরে ওঠার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও তাদেরকে কোয়ালিফায়ারে খেলতে হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলবে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়নি। কোয়ালিফায়ার খেলতে হয়েছিল তাকে। সুপার সিক্স স্টেজে তারা পঞ্চম স্থানে থেকে শেষ করে এবং ছিটকে যায়।
কোয়ালিফায়ারের বিজয়ী দল ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তদল সুপার সিরিজ নামের একটি পর্বে খেলবে। এই ত্রিদেশীয় সিরিজের শীর্ষ দল উঠবে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে।
পড়ুন : দ্বিতীয়বার ‘গোল্ডেন শু’ জিতেছেন হ্যারি কেইন
সা/


