নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিড়ি আবাসন প্রকল্পের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিণামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি পালন করা হয়েছে। ১১ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী প্রকল্পের ৪ নং সেক্টর এলাকায় হরিনাগ্রামে এ কর্মসূচিতে স্থানীয় প্রায় ৮ শতাধিক বিভিন্ন শ্রেণির রোগীরা চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেছেন ।
এ কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ মেজর মার্জিয়া আফরিনসহ বিশেষজ্ঞ ডাক্তারগণ।
এ সময় প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা জানান, স্থানীয় জনগণের কল্যাণার্থে জলসিঁড়ি আবাসন প্রায়:শই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে। এরই অংশ হিসেবে আজ ১১ আগস্ট ২০২৬, একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। যেখানে রূপগঞ্জ, মাইলাবো, হরিনা, ইসাখালি ও মাঝিনা সহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় আটশতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও ইতোপূর্বে জলসিড়ি আবাসন স্থানীয় গ্রামের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বৈরাগবাড়ি ও মাইলাবো গ্রামে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার এর কাজ করেছে। স্থানীয় জনগণের কল্যানার্থে জলসিড়ি কর্তৃক এ ধরনের উন্নয়নমুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
পড়ুন : বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ ঘাটতিতে দুঃখপ্রকাশ করলেন প্রতিমন্ত্রী
সা/


