বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটিকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারতে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্যও পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক ছিল। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এবং আসন্ন ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ সেশন’—দুই আয়োজনেই অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

পড়ুন: রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা অব্যাহত হয়েছে: আইআইএমএম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন