জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় এজাহারভুক্ত আসামি আলম।
জয়রামপুর এলাকা তোতা মিয়ার ছেলে আলম শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আলমের ছোট ভাই উজ্জ্বল জানান, দুপুরে পুরাতন বাড়ি থেকে পুলিশের একটি দল ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পড়ুন : ঝালকাঠি সদর হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২


