বিজ্ঞাপন

সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটের মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট নগরীর রায়নগর এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা পর্যন্ত বাসাটির দরজাসমূহ বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দম্পতির ছেলে-মেয়েরা বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

পড়ুন : রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন