বিজ্ঞাপন

সাভারের সাধাপুরে খোলা মাঠে বোমাসদৃশ প্রেসার কুকার, ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বিজ্ঞাপন

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুলিশের জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার দেখতে পান। তাঁদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।

কারা এটি সেখানে রেখে গেছে জানতে চাইলে ইমরান হোসেন বলেন, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফসহ কসটেপে পেঁচানো প্রেসার কুকারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে গেছেন বলে তাঁরা জানিয়েছেন।

পড়ুন : রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন