বিজ্ঞাপন

গাজীপুরে নতুন পুলিশ সুপার, বর্তমান এসপিকে হাইওয়ে পুলিশে বদলি

গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ ও বর্তমান পুলিশ সুপারকে বদলির বিষয়টি জানা গেছে।

নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন