বিজ্ঞাপন

ব্র্যাকের আলট্রাপুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম দরিদ্র উত্তরণে স্বীকৃত এক অনন্য মডেল

জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে দারিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণের লক্ষ্যে ২০০২ সালে বেসরকারী এনজিও ব্র্যাক কাজ শুরু করেছেন।সেই ব্র্যাকের এই আলট্রাপুওর গ্রাজুয়েশন কর্মসূচি অতি দরিদ্র থেকে উত্তরণে প্রমাণিত স্বীকৃত এক অন্যন্য মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন-রাজবাড়ী জেলা ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রনব কুমার রায়

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৬ নং ওয়ার্ডের অতি দরিদ্র সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন

ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোছা:রওশন আরা খাতুনের উপস্থাপনায়-মতবিনিময় সভায় সেখানে আরো উপস্থিত ছিলেন- ব্র্যাকের কর্মসূচী সংগঠক রেজাউল করিম, অতিদরিদ্র কর্মসূচীর সদস্য সাহিদা বেগম, রাহেলা বেগম, সাহেলা বেগমসহ অন্যান্য সদস্যরা।

ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রনব কুমার রায় বলেন,ব্র্যাকের আলট্রাপুওর গ্রাজুয়েশন কর্মসূচী অতি দরিদ্র থেকে উত্তরণে প্রমাণিত স্বীকৃত এক অন্যন্য মডেল হিসেবে পরিচিত।আমাদের প্রকল্পের আওতায় আমরা দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছি।এ কর্মসুচির সদস্যরা আমাদের সহযোগিতায় তারা নিজেরা পরিশ্রম করে সমাজে এখন বেশ প্রতিষ্ঠিত।মতবিনিময় সভায় এ প্রকল্পের সদস্যগণ আমাদের জানিয়েছেন- তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দুই লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকার সম্পদের মালিক হয়েছেন।

উল্লেখ্য- এ প্রকল্পে রাজবাড়ীর বালিয়াকান্দির ও সদর উপজেলার ৪০ জন দরিদ্র কৃষককে ৯৩৭ শতক জমি রেজিষ্টি,ও গোয়ালন্দে মোট ৩০৫ জন দরিদ্র সদস্যকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাসহ সেবামূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি ২০২৫ কোহটে ৩০৫ জন সদস্যর মাঝে ইতিমধ্যে মোট- ৯২ লক্ষ ৯৭ হাজার টাকার সম্পদ হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন