বিজ্ঞাপন

কালিয়াকৈরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে অনিয়মের অভিযোগে দেওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাত দিনের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) দুপুরে কালিয়াকৈর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই ‘ট্রমা সেন্টার’ নামে কার্যক্রম পরিচালনা  নিজস্ব প্যাডের পরিবর্তে ‘দেওয়ান ক্লিনিক’-এর প্যাড ব্যবহারের অভিযোগ রয়েছে।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে ‘ট্রমা সেন্টার’ নামের ব্যবহার বন্ধ, নিজস্ব প্যাড ব্যবহারসহ অন্যান্য অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুন নাহার শিলা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম আক্তার মুনমুন এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম আক্তার মুনমুন বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কোনো নামে প্রতিষ্ঠান পরিচালনা, বিভ্রান্তিকরভাবে সেবা দেওয়ার সুযোগ নেই। রোগীদের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

সহকারী কমিশনার (ভূমি) সামসুন নাহার শিলা বলেন, “রোগীদের সঙ্গে প্রতারণা, স্বাস্থ্যসেবায় অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন