গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
বিজ্ঞাপন
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে।
অবরোধের কারণে জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে আছে। ভোগান্তি এড়াতে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
পড়ুন : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
সা/


