বিজ্ঞাপন

ইউটিউবের মনিটাইজেশন পেতে নতুন নির্মাতাদের কঠিন শর্ত

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে আয় করতে নতুন নির্মাতাদের জন্য আরও কঠিন শর্ত চালু করতে যাচ্ছে ইউটিউব। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এতে বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে আগের তুলনায় দ্বিগুণ দর্শকসংখ্যা বা ভিডিও দেখার সময় অর্জন করতে হবে।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় পেতে গত এক বছরে একটি চ্যানেলে অন্তত ৮ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই সীমা ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। পাশাপাশি চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত বহাল থাকবে।

নতুন নিয়মের প্রভাব শুধু নতুন নির্মাতাদের ওপরই পড়বে না। ইতিমধ্যে মনিটাইজেশন চালু থাকা নির্মাতাদের ক্ষেত্রেও শর্টস থেকে নিয়মিত বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় পেতে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় বন্ধ থাকবে। তবে চ্যানেলের মনিটাইজেশন সম্পূর্ণভাবে বাতিল হবে না। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ভিউ অর্জন করলে আবার শর্টস থেকে আয় করার সুযোগ মিলবে।

ইউটিউব জানিয়েছে, যারা ইতিমধ্যে শর্টস থেকে উল্লেখযোগ্য আয় করছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে নতুন সীমার নিচে থাকা চ্যানেলের সংখ্যা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

২০১৮ সালের পর এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। শর্টসের জনপ্রিয়তা দ্রুত বাড়ায় এই পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়, যা ২০২৪ সালে ছিল প্রায় ৭ হাজার কোটি।

তবে ছোট নির্মাতাদের জন্য কিছু সুবিধাও রাখছে ইউটিউব। ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং নতুন জনপ্রিয় ধারা তৈরিতে অতিরিক্ত অর্থ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ৫০০ সাবস্ক্রাইবার, ৯০ দিনে তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে প্রাথমিক মনিটাইজেশন স্তরে যুক্ত হওয়া যাবে। তবে এ স্তরে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যাবে না।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। এই সেবার নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে যাবে। পূর্ণ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে নির্মাতাদের জন্য বরাদ্দ থাকবে ৩০ শতাংশ। দর্শকেরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ভিত্তিতে এই অর্থ বণ্টন করা হবে।

পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ মার্কিন ব্যবসায়ীর বৈঠক

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন