১৩তম আন্তর্জাতিক ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাক্সেসরিজ সোর্সিং শো অফ বাংলাদেশ ২০২৬”-এর উদ্বোধন হলো রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনসন হলে। আজ বৃহস্পতিবার সকালে ১৩-১৬ আগষ্ট পর্যন্ত ৪ দিনব্যাপী এ প্রদশর্নীটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও শিল্পের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, বৈদেশিক মূদ্রা আহরনের দেশের অন্যতম মাধ্যম গার্মেন্টস শিল্প। ১৩তম আসরে ইয়ার্ন, ফেব্রিকস এবং অ্যাক্সেসরিজ খাতের জন্য বিশেষ প্রদর্শনীতে শিল্পের প্রধান অংশীজনরা একত্রিত হয়ে তাদের সর্বশেষ পণ্য, উদ্ভাবন ও সোর্সিংয়ের সুযোগসমূহ তুলে ধরার জন্যেই এ আয়োজন। তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটে পোষাকখাতে ব্যাপক সংকট চলছে। সরকার যদি এটার সমাধান না করে হুমকীতে পড়বে শিল্প। এ সময় দেশে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়ার আহবান জানান তারা।
অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, বিজিএমইএর পরিচালক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স সভাপতি মাসুদ আলীসহ আরও অনেকে।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত, নমিনেশন জমা দুপুরে
সা/


