বিজ্ঞাপন

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলামকে হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম এবং আব্দুল মজিদ। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ মারা গেছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।
মামলা সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করলেন

পড়ুন:৩ জেলায় নতুন পুলিশ সুপার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন