বিজ্ঞাপন

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য সহ একজন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, আমদানী নিষিদ্ধ ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গত ২৪ ঘন্টায় উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৫১ লাখ ৪৫হাজার ১’শ ৯০ টাকা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, ১২ আগস্ট দিবাগত রাত ১০ টার দিকে দৌলতপুর সীমান্তের চরচিলমারী বিওপির সদস্যরা আতারপাড়া নামক স্থান থেকে মোঃ মঞ্জু মাতবর (৩০) নামে একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৪হাজার ৬’শ ০০ পিস ভারতীয় সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৯’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এসব ট্যাবলেটের সিজার মূল্য ১৬লাখ ৫০হাজার টাকা। আটককৃত মঞ্জু মাতবর উপজেলার পুরাতন খারিজাথাক গ্রামের আখতার মাতবরের ছেলে।

এছাড়া, একই দিন রাত সাড়ে ১১টার দিকে, পশ্চিম ধর্মদাহ বিওপির সদস্যরা পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ০৫ বোতল ভারতীয় মদ, ৪হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৯’শ ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৫৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার কেেরছে। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১৪লাখ ৮৩হাজার ৬’শ ৯০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৩ আগস্ট রাত পৌনে একটার দিকে মথুরাপুর বিওপির সদস্য মথুরাপুর মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ৩হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের সিজার মূল্য ৬লাখ ৯হাজার টাকা।

একই দিন ভোর ৪টার দিকে বিলগাথুয়া বিওপির সদস্যরা বিলগাথুয়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ, ৯’শ ৯৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫’শ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৪লাখ ৮৯হাজার টাকা।

এদিকে, ১৩ আগস্ট ভোর ৪টায় আশ্রায়ন বিওপির সদস্যরা পুরাতন ঠোটারপাড়া এলাকায় নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দু’হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। এসব মালামালের সিজার মূল্য ৬রাখ ছয় হাজার ৬’শ টাকা।

এছাড়া, একই তারিখ ভোর ৫টায় ঠোটারপাড়া বিওপির সদস্যরা পাকুরিয়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪ বোতল স্কাপ সিরাপ, ১ বোতল জেরিস্কাহ সিরাপ, ১’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯’শ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৩লাখ ৬হাজার ৯’শ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিষিদ্ধ ট্যাবলেট সহ গ্রেপ্তারকৃত দৌলতপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে পৃথক-পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।

পড়ুন:কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন