বিজ্ঞাপন

কালিয়াকৈরে সফিপুরে আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক সংস্কার, নিয়োগে স্বচ্ছতা, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির চিত্র তুলে ধরতে গাজীপুরের সফিপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেডিকেল পরীক্ষা প্রশ্নবিদ্ধ না করতে আর্মির বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে সক্ষমতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, মেধাক্রম অনুসরণ করে যোগ্য, শারীরিকভাবে সক্ষম ও দক্ষ প্রার্থীদেরই বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে।
আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

পড়ুন:কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন