বিজ্ঞাপন

ওয়ালটন প্লাজার ‘কিস্তি সুরক্ষা কার্ডে’ বিশেষ ছাড়, ৩ প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর

ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহক ও তাঁদের পরিবারকে বিশেষ মূল্যছাড় সুবিধা দিতে স্থানীয় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ওয়ালটন প্লাজা রূপদিয়া শাখা। এই চুক্তির আওতায় সুরক্ষা কার্ডধারী গ্রাহক এবং তাঁদের পরিবারের সদস্যরা নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহ থেকে পণ্য বা সেবা গ্রহণের ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের বিনামূল্যে একটি ‘কিস্তি সুরক্ষা কার্ড’ প্রদান করা হয়। এই সুরক্ষার আওতায় কিস্তি চলাকালীন সময়ে কোনো গ্রাহক বা তাঁর পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে বকেয়া কিস্তির টাকা মওকুফ করা হয়। একই সাথে গ্রাহকের পরিবারকে ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও এই সুরক্ষা কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশে ৩ হাজারের বেশি সহযোগী প্রতিষ্ঠান থেকে নানা ধরণের সেবা ও মূল্যছাড় পেয়ে থাকেন গ্রাহকরা।

এরই ধারাবাহিকতায় রূপদিয়া ওয়ালটন প্লাজা স্বনামধন্য ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে।
চুক্তিতে মুন্সি ভান্ডার ও সুপার শপ এবং মুন্সি কমিউনিটি সেন্টারে পণ্য কেনাকাটায় ৫ থেকে ১০ শতাংশ এবং কমিউনিটি সেন্টার বুকিংয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে বলে জানান মুন্সি ভান্ডারের স্বাধিকারি সাইফুল ইসলাম। এবং দুলহান বিউটি পার্লারে সকল ধরনের বিউটি সেবায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে এবং এ জেড ফার্মেসিতে প্রয়োজনীয় যেকোন ওষুধ ও সেবা ক্রয়ে ৫ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট থাকবে জরুরি প্রয়োজনীও ঔষধে।

ওয়ালটন প্লাজা রূপদিয়া শাখা কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং তাঁদের বিপদে পাশে থাকতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরণের গ্রাহকবান্ধব সুবিধা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন