চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষক্রিয়ায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না এগুলো আমরা তদন্ত করে দেখছি।
বিস্তারিত আসছে….
পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
সা/


