বিজ্ঞাপন

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস লিকেজে বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

বিজ্ঞাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

শুক্রবার(১৪ আগস্ট) সকালে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাসির উদ্দিন (৪৭) ও মনসুর আহমদ (৫৫)। তারা সম্পর্কে দুই ভাই এবং সেকান্দর মিয়ার ছেলে। নিহত অপর দুজন সানি জলদাশ (৩৫) ও পলাশ জলদাশ (৩৯)। তারা সীতাকুণ্ডের ভাটিয়ারী মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ছাড়া নিহতদের মধ্যে গাইবান্ধার বাসিন্দা মো. খোকন (৪০) এবং মো. রানা (২৭) রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ছয়জনকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইয়ার্ডের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যায়।

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে জানা গেলেও ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শিপইয়ার্ডে উদ্ধার তৎপরতা ও হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

এ ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পড়ুন : ৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন