টাঙ্গাইলের মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে পুলিশ মা ও শিশু মেয়ের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের মেয়ে রাজিয়া (১১)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে। কণিকার স্বামী রাজিব সিলেটে থাকেন। কণিকা আক্তার তার শিশু কন্যা রাজিকে গলা টিপে হত্যা করে। পরে নিজে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পড়ুন : ৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সা/


