বিজ্ঞাপন

ফটিকছড়িতে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে সনি (২১) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগের রাতে নেশাগ্রস্ত স্বামী তাকে বেদম মারধর করে এবং নিহত সনির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত সনি উপজেলার দক্ষিণ রোসাংগিরি এলাকার মৃত জসিম উদ্দীনের মেয়ে। তাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে।

ফটিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে সনির স্বামী সুমন নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ফিরে সনিকে প্রচণ্ড মারধর করে। এর পরদিন (১৪ আগস্ট) সকালে বসতঘর থেকে সনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, “আমরা ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মৃত্যুর আগের দিন গৃহবধূর স্বামী নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিজ্ঞাপন

পড়ুন : রাঙ্গাবালীতে জমির আইল কাটা নিয়ে মারামারি, আহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন