বিজ্ঞাপন

সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এই সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

রাষ্ট্রপতিকে দেয়া চিঠিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দেশের এই সংকটাপন্ন পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও দ্রুত সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

এ সময় দেশজুড়ে ছড়িয়ে পড়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলায় কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার জন্মদিন: দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন