বিজ্ঞাপন

লিড বাড়িয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখছে বাংলাদেশ

৩০৮ রানে ৬ উইকেট পড়ার পর মনে হচ্ছিল বাংলাদেশ দ্বিতীয় দিনেই অলআউট হবে। কিন্তু অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়েন হাসান মাহমুদ। আড়াই ঘণ্টার ওপর ব্যাটিং করে আজ (শনিবার) তৃতীয় দিন সকালে বিদায় নিলেন তিনি।

দিনের চতুর্থ ওভারে জশ হ্যাজলউডের কাছে এলবিডব্লিউ হন হাসান। ৯২ বলে ১৪ রানে থামেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১৬৩ মিনিট ধরে ক্রিজে টিকে থেকে চমক দেখালেন বল হাতে ৬ উইকেট নেওয়া হাসান।

আর ৬টি বল খেলতে পারলে এক অনন্য কীর্তি গড়তেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে আটে বা তার নিচে নেমে কোনো ব্যাটারের খেলা সর্বোচ্চ বলসংখ্যা ৯৭, ২০১৭ সালে চট্টগ্রামে নাসির হোসেন এই কীর্তি গড়েন। হাসান দ্বিতীয় সর্বোচ্চ বল খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন।

মিরাজের সঙ্গে হাসানের জুটি ছিল ১৭০ বলে ৪৬ রানের। এরপর তাইজুল ইসলাম মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে এক চার ও এক ছয়ে ১৭ রান করে হ্যাজলউডের বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ হন তিনি।

৮ উইকেটে ৩৭২ রান করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ৩৫২ রান করে দিন শুরু করেছিল তারা। আগের দিনের ১৫৩ রানের লিড বেড়ে ১৭৪।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন