বিজ্ঞাপন

আটককৃত আসামী হাতকড়া পরা অবস্থায় পলায়ন, তিনঘন্টা পর উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দায়ের করা অভিযোগের তদন্তে আটক এক আসামি হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম মাহিম। তিনি দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্ধারমানিক এলাকায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ৯টার দিকে এসআই মো. ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও কনস্টেবল শফিকুল ইসলাম আন্ধারমানিক এলাকায় অভিযান চালান। তাকে আন্ধারমানিক বাজার থেকে আটক করা হয়।

পরে মাহিমের হাতে হাতকড়া পরিয়ে তাকে থানায় নেওয়ার জন্য পুলিশ সদস্যরা থানার গাড়িতে রওয়ানা হন। পথে আন্ধারমানিক বাজার থেকে পুলিশ বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান মাহিম। তখনও তার হাতে হাতকড়া ছিল।

স্থানীয় আব্দুর রহিম জানান, মাহিম নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় আন্ধারমানিক বাজার থেকে হাতকড়া পরিহিত অবস্থায় সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।
ঘটনার পর পলাতক মাহিমকে গ্রেপ্তারে হরিরামপুর থানা পুলিশের একাধিক দল বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান শুরু হয় বলে জানা গেছে।

প্রায় তিনঘন্টা পর মাহিমের বন্ধু, স্থানীয় ও মাহিমের বাবা মায়ের সহযোগিতায় মাহিমকে এনে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। তখন তার হাতে হাতকড়া ছিলনা। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে জানান, একটা সমস্যা হয়েছিলো। সমাধান হয়ে গেছে।

পড়ুন : চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন