বিজ্ঞাপন

গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর টহল

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাঁচ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আর্মড পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে টহল দলটি জেলা শহর অতিক্রম করে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়।

সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট। পাশাপাশি ডিবি পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছেন তিনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর থাকবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবির টহল কার্যক্রম শুরু হয়েছে।

পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন