সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। শুক্রবার বিকালে সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজ এর সামনে থেকে গ্রেফতার করে।
শনিবার (১৫ আগষ্ট) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ বেগম (৬৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, শুক্রবার বিকালে র্যাব-১২ এর একটি দল রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজ এর সামনে রংপুর হতে ঢাকা গামী মহাসড়কের উপর যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরে প্রাথমিক জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন দিনাজপুর সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
সা/


