জামালপুরে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারন করেছে। টানা তিনদিন পাম্পে অবস্থান করেও গ্যাস নিতে পারছেন না চালকরা। জেলার একমাত্র গ্যাস পাম্পে রাতদিন লাইনে অপেক্ষায় থাকছেন বিভিন্ন যানবাহনের চালকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত বুধবার রাত ১০টা থেকে জাবেদ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন চালকরা।
জামালপুরের একমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে জেলার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের তিন জেলার ছয়টি উপজেলার যানবাহন গ্যাস সংগ্রহ করে। ফলে গ্যাস সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
চালকরা বলছেন, গ্যাস ছাড়া গাড়ী চালানো সম্ভব নয়। গাড়ী চলাচল বন্ধ থাকায় সংসার চলছে না তাদের। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি চালকদের।
জামালপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পড়ুন : মেহেরপুর শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সা/


