প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির আওতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অংশগ্রহণে রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্বাচল সমু মার্কেট এলাকার সাংবাদিক কার্যালয়ের সামনে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
(১৫ আগষ্ট) শনিবার দুপুরে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, কালের কন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচীব নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়, আহবায়ক কমিটির সদস্য ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রিপন মিয়া, আহবায়ক কমিটির সদস্য গ্লোবার টিভির সাংবাদিক এনামুল হক, এদিন পত্রিকার সাংবাদিক সাকের আহমেদ, এটিএন বাংলার সাংবাদিক রাজু আহমেদ, এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, সরেজমিন বার্তার সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, নয়া শতাব্দীর সাংবাদিক হাফিজুর রহমান সাজিদ, আয়না টিভির সাংবাদিক হাবিব মীর প্রমূখ।
এ সময় ফলদ ও ঔষধি গাছ রোপণ পরবর্তী বেশ কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন অতিথিরা।
পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
সা/


