বিজ্ঞাপন

চরফ্যাশনে সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

ঐতিহ্যবাহী চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে “শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-বিদ্যালয়ের যৌথ অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এক অভিভাবক মতবিনিময় সভা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগমের সভাপতিত্বে এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব এম লোকমান হোসেন, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মনির হোসেন এবং দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক মাইন উদ্দিন জমাদার, ওমরাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক( ইংরেজি)সামছুন নাহার স্নিগ্ধা , (বাংলা) মো: জহিরুল ইসলাম,, ও শিক্ষক সোহেলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

​সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক অগ্রগতির জন্য শিক্ষক এবং অভিভাবক উভয় পক্ষের জোরালো সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

​মতবিনীময় সভায় অভিভাবকগণ বিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, প্রায় ১ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৯ জন শিক্ষক নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানানোর পাশাপাশি শ্রেণি কক্ষের বাইরেও শিক্ষার্থীদের সার্বিক নজরদারি বৃদ্ধি করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান অভিভাবকবৃন্দ।

​আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে সবচেয়ে বেশি উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও উপস্থিত অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন