বিজ্ঞাপন

গোপালগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মানববন্ধন

গোপালগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতাকর্মীরা।

আজ রবিবার দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাড়ি পাতিল ও হারিকেন ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতাকর্মীরা ।

এসময় গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা।

মানববন্ধন চলাকালে, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য ফেরদৌস আমিনা, ঢাকা মহানগর উত্তর ১নং ওয়ার্ডের আহবায়ক মাজাহারুল ইসলাম ইমরান, ন্যাশনাল ওলামা এলায়েন্স কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ও জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব মো: লিমন মোল্যা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু কার্ড দিচ্ছে। অথচ দেশে তেল, গ্যাস, বিদ্যুত নেই। অপদার্থের মত জ্বালানী মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, তাহলে এই দেশ কিভাবে চলবে। দ্রুত তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা সমাধান করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন