বিজ্ঞাপন

চাটমোহরে বিস্ফোরক মামলায় ২ জন ও মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

পাবনার চাটমোহর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে ১৫ই আগস্ট মাদক মামলায় চারজন ও বিস্ফোরক মামলায় দুজনকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে ভ্রাম্যমান আদালতের উপস্থিত করলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক সেবনের দায়ে গ্রেফতারকৃতরা হলেন, ভাঙ্গুরা উপজেলার দহপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হৃদয় হোসেন (২৬), সাদ্দাম হোসেন, আনিস ও আব্দুল আজিজ।

বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, ছাইকোলা পূর্বপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে নাহিদ পারভেজ (২০) ও পাঁচবাড়িয়া এলাকার নবীর উদ্দীনের ছেলে সোহেল রানা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযানে ৪ ব্যক্তিকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আটককৃত ছয়জনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন