বিজ্ঞাপন

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। গতকাল সকালে বের হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএনপি নেতা এ এম জাকারিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, মৎস্যজীবি আবু রায়হান, মৎস্যচাষি শফিকুল ইসলাম, মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ।

এসময় অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ছিলো বিলে মাছের পোনা অবমুক্ত। মৎস্য উৎপাদনে সাফল্য, মানব সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মান সম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য বলে জানা যায়।

পড়ুন : গ্রিসে যাওয়ার পথে সাগরে ৯ বাংলাদেশির মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন