বিজ্ঞাপন

দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৪ ঘটিকায় দিনাজপুরের সদর উপজেলার পিডিবি মোড় সংলগ্ন উত্তর গোসাইপুরের নিজস্ব ভবনে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী সাদাসহ নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের সামনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ নেন।

অনুষ্ঠানে সাধারণ সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং জেলার পরিবহন সেক্টরকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের দায়ে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন