বিজ্ঞাপন

কুষ্টিয়ার মিরপুরে জাসদ নেতার বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে জাসদ নেতা ও তার সহযোগীদের হামলার পর মানববন্ধন করেছে আদিবাসীরা। আজ সোমবার বিকেলে মিরপুর পৌর এলাকার সর্দারপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ নারী পুরুষ অংশ নেন।

এসময় তারা অভিযোগ করেন, জাসদ নেতা আলিম সর্দারপাড়ায় ৪ তলা বাড়ী করেছেন কিন্তু তার নিচে পানি নিস্কাশনের কোন টাঙ্কি করেনি। মাঝে মধ্যেই আদিবাসীদের ব্যাবহারিত টিউবওয়েলের পাশ দিয়ে পাইপের মাধ্যমে মল মুত্র জিকের খালে ফেলে পরিস্কার করে। এতে টিউবওয়েলের আশ পাশে অনেক মলমুত্র জমে চরম দুর্গন্ধ সৃষ্টি হয়। বিষয়টি নিষেধ করলে তাদের উপর চড়াও হয় আলিম। এরই ধারাবহিকতায় রবিবার রাতে আলিম আবারো পাইপের মাধ্যমে মলমুত্র পরিস্কার করা শুরু করলে তারা নিষেধ করে। এতে আলিম ক্ষিপ্ত হয়ে তার আত্বীয় স্বজনদের ডেকে এনে আদিবাসীদের উপর হামলা চালায়। হামলায় আদিবাসী বসুসহ তিনজন আহত হয়েছে। অতিদ্রুত আলিম ও তার আত্বীয় মাইনুলসহ সকল হামলাকারীকে আইনের আওতায় আনার দাবী জানান আন্দোলনকারীরা।

এব্যাপারে জাসদ নেতা আলিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন