বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুধ ব্যবসায়ীর নিহত

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পিকআপ চালকও গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগষ্ট) ভোর রাতে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আরব আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন মারা যায়। এসময় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কিছু সময় সড়ক অবরোধ করে। পরে তাদের সাথে কথা বলে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তাৎক্ষনিক মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : আরও আক্রমণাত্মক হবে ইরান, চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন