বিজ্ঞাপন

তালতলীতে অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

আর্থিক স্বাক্ষরতায় সুরক্ষিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার(১৮ মে) দুপুরে অগ্রণী ব্যাংক পিএলসি’র তালতলী শাখায় আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচিতে নিরাপদ ক্যাশলেস লেনদেন, ডিজিটাল ব্যাংকিং, সঞ্চয়, ঋণ, পেনশন স্কিমসহ ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। পাশাপাশি আর্থিক লেনদেনে প্রতারণা এড়ানো এবং ব্যাংকিং সেবার সঠিক ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক জনাব মো. জাহাঙ্গীর আলম বলেন,আর্থিক স্বাক্ষরতা বাড়লে মানুষ তার আয়-ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারে এবং নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। আধুনিক সময়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্পর্কে গ্রাহকদের সচেতন হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অগ্রণী ব্যাংক কাজ করে যাচ্ছে। এ সময় দ্বিতীয় কর্মকর্তা জনাব মো. ইউনুস মিয়া, প্রিন্সিপাল অফিসারসহ শাখার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন