কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে চিকিৎসা ও শিক্ষার জন্য গরীব ও দুঃস্থদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
চেক প্রদানকালে প্রশাসক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য হলো তাদের আত্মবিশ্বাস ও জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানিয়েছেন, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আবেদনকৃত ৫৬ জন গরীব ও দুঃস্থকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। তাদেকে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে চিকিৎসা ও শিক্ষার জন্যে বিভিন্ন পরিমানে মোট ৪লাখ দুই হাজার টাকার দেয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এসব কে হস্তান্তর করেন।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া কের্টের স্পেশাল পিপি শামিম উল হাসান, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


