বিজ্ঞাপন

আশুলিয়ায় পাওনা আদায়ে শ্রমিকদের বিক্ষোভ: শ্রম-ভবন ঘেরাওয়ের হুশিয়ারি

চুক্তি ভঙ্গ এবং বকেয়া বেতনসহ অর্জিত পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনজেনিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে শ্রম-ভবন ঘেরাওসহ শিল্পাঞ্চলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

​সোমবার(১৮ আগষ্ট) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউটি’র ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইনজেনিটেক্স কারখানার ক্ষুব্ধ শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশ নেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের পাওনা মেটানোর বিষয়ে ইতিপূর্বে মালিকপক্ষ দুই বার লিখিত চুক্তি সই করলেও পরবর্তীতে তা বাস্তবায়ন করেনি। বারবার প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত তারিখে টাকা পরিশোধ না করে মালিকপক্ষ পাওনা নিয়ে টালবাহানা ও দীর্ঘসূত্রতা করে আসছে। ফলে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম মানবিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন ইনজেনিটেক্সের শ্রমিকরা।

​তিনি আরো বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের ন্যায্য ও আইনসংগত পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ না নিলে শিল্পাঞ্চলে তীব্র আন্দোলন সহ ঢাকা শ্রম-ভবন ঘেরাও করার মতো কঠোর কর্মসূচির ঘোষণারও আসতে পারে বলে হুশিয়ারি দেন তিনি।

এ সময় ভুক্তভোগী শ্রমিক’সহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন