ময়মনসিংহের ত্রিশালে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন হাসনাত জাহান খান। তিনি ৩৩তম বিসিএসের কর্মকর্তা। এরআগে তিনি রাঙ্গামাটির বেলাইছড়ি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে নবাগত ইউএনও ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান শেষে দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহবুবুরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় তাকে স্বাগত জানান। নবাগত এইএনও বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি করা হয়। রোববার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আরেক আদেশে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
পড়ুন : খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


